নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫৪, ৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৬, ৯ অক্টোবর ২০২৬
শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। সনদ বাস্তবায়নে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে বিরোধী পক্ষকেও রাখা হয়েছে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে।
মন্ত্রী বলেন, আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তার নামে গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ পথ দিয়ে চলাচলকারী মানুষ গেটটি দেখে তাঁর আত্মত্যাগের কথা জানতে পারবেন। জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণেও সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। রংপুরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সরকার কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না।
মাদকবিরোধী সামাজিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মাদকাসক্তি শুধু রংপুর নয়, গোটা বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণেরা এতে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে।
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাটে এ আন্দোলনের কার্যক্রম দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ উদ্যোগের মডেল সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।