জুবায়ের আলম সৈকত, ঢাকা
প্রকাশ: ১১:১৭, ৫ নভেম্বর ২০২৬
বুধবার (৪ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রহণ করতে হবে।
বিবৃতিতে নেতারা রাজীব ঘোষের বিরুদ্ধে আইনগত কোনো ভিত্তি না থাকলে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় এ দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।