বিআরটিএ’র অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর সর্বত্র আলোচনার ঝড়

খোরশেদ আলম, নোয়াখালী

প্রকাশ: ১১:৩৭, ৫ নভেম্বর ২০২৬

বিআরটিএ’র অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর সর্বত্র আলোচনার ঝড়

নোয়াখালী বিআরটিএ অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবাপ্রার্থীদের হয়রানি এবং সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের  একাধিক অভিযোগ উঠেছে। 

গত ৩ নভেম্বর ২০২৬ ইং তারিখে "নোয়াখালীর বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ঘুষ দিলেই পাস" শিরোনামে দৈনিক অগ্রযাত্রা পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে জেলা জুড়ে আলোচনার ঝড় উঠে। ভুক্তভোগীরা এ প্রতিবেদকের কাছে ফোনে ও সরাসরি এসে হয়রানি হওয়ার বিভিন্ন বর্ণনা দেন। 

ভুক্তভোগী সোনাইমুড়ী উপজেলার কৌশল্যারবাগ গ্রামের শামসুল আলম অভিযোগ করে বলেন, তিনি গত ২৫ মার্চ  ২০২৪ ইং তারিখে নোয়াখালী বিআরটিএ পরীক্ষা দিতে যান।প্রথম ফটকে দারোয়ান বলেন কারো সাথে চুক্তি করে আসছেন।তিনি বললেন না।বলল তাহলে তো হবে না। নির্দিষ্ট দালালের সাথে চুক্তি না করলে পরীক্ষায় পাস হবে না। তার লার্নার রোল নং-১২৭।পরে তিনি চুক্তি না করায় পরীক্ষায় অকৃতকার্য হন। 

সোনাইমুড়ী উপজেলার ছনগাঁও গ্রামের আরেক ভুক্তভোগী তানজিদ হাসান অভিযোগ করে বলেন, নোয়াখালী বিআরটিএ অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। পেশাদারী লাইসেন্স করতে সরকারি ফির অতিরিক্ত ১৩/১৫ হাজার টাকা দিতে হয়। পরীক্ষা কেন্দ্রে  মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিতে প্রশিক্ষককে ১০০ টাকা, আর প্রাইভেট কারের জন্য ৩০০ টাকা দিতে হয়। আর পরীক্ষায় পাস করতে নোয়াখালী বিআরটিএ অফিসের নির্দিষ্ট দালালদের মাধ্যমে চুক্তি করতে হয়। চুক্তি না করলে অকৃতকার্য হয়। 

সোনাইমুড়ীর শিমুলিয়া গ্রামের ভুক্তভোগী মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, তার দুইটি ট্রাক রয়েছে। ট্রাকগুলোর ফিটনেস নিতে বিআরটিএ অফিসে সরকারি ফ্রির অতিরিক্ত ৩ হাজার টাকা করে বাড়তি দিতে হয়। অতিরিক্ত টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি পোহাতে হয়। 

অভিযোগ উঠেছে, নোয়াখালী বিআরটিএ অফিসে গ্রাহকদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার নামে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স পরীক্ষা কিংবা যানবাহনের মালিকানা পরিবর্তনের জন্য নির্দিষ্ট সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়।পরীক্ষায় অনুত্তীর্ণদের টাকার বিনিময়ে পাস করিয়ে দেওয়ার মতো অভিযোগও রয়েছে। ২০২৫ সালের (৭ মে)দুর্নীতি দমন কমিশন( দুদক) এনফোর্সমেন্ট নোয়াখালী বিআরটিএ কার্যালয়ে অভিযান করে।অনিয়মের সত্যতা পান। 

অনুসন্ধান বলছে,নোয়াখালী বিআরটিএ কার্যালয়টি দালালদের হাতে জিম্মি হয়ে পড়েছে। দূরদূরান্ত থেকে আসা ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী লোকজন চরম ভোগান্তিতে পড়ছেন। দালালদের সঙ্গে কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে।এসব দালালদের সাথে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী,মোটরযান পরিদর্শক মোশারফ হোসেন, জিয়াউর রহমান সখ্যতা গড়ে তোলে। তাদের মাধ্যমেই অবৈধ টাকা লেনদেন হয়ে থাকে বলে জানা গেছে। এখানে দালাল ধরলে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষাও দিতে হয় না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না দেওয়ার বিধান থাকলেও উৎকোচের বিনিময়ে লার্নার (শিক্ষানবিশ) কার্ডধারীদের নিয়মিতই রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছেন দালাল চক্রের সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, বিআরটিএ অফিসের হেল্প ডেস্কের আশপাশে ২০ থেকে ২৫ জন দালাল দাঁড়িয়ে আছেন। এছাড়াও ডিসি অফিসের সামনের ফটোকপির দোকানের আশপাশের বেশ কিছু দালাল বসে রয়েছেন। সেবাগ্রহীতারা ফাইল নিয়ে আসতেই হাতে থেকে নিয়ে নিচ্ছেন দালাল চক্রের সদস্যরা। নতুন কেউ এলে তাদেরকে ডেকে বিআরটিএ অফিসের গলির মধ্যে নিয়ে যাচ্ছেন। প্রথম দিনেই শিক্ষানবিশ (লার্নার) করার জন্য ফটোকপির দোকানে নিয়ে যাচ্ছেন দালালরা। একজনের সঙ্গে কমপক্ষে তিন থেকে চারজন দালাল দরদাম করেন। চুক্তি হলে ডিসি অফিসের সামনে কয়েকটি ফটোকপির দোকানে নিয়ে আবেদন করান। 

নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ফারুক আহমেদ বলেন,বিআরটিএর অনিয়ম সংক্রান্ত একটি নিউজ দেখেছেন। কয়েকবারে অভিযান পরিচালনা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিষয়টি খতিয়ে দেখবেন। 

নোয়াখালী বিআরটিএ অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানীর কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। এক পর্যায়ে গড়িমসি করেন।তাদের নিয়োকৃত দালালদের তথ্য ও পরীক্ষার্থীদের ঠিকানা চাইলে তিনি দেননি। 

বিআরটিএর সদর দপ্তরের চেয়ারম্যান, মো হাবিবুর রহমানের বক্তব্য নিতে তার মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করোও তাকে পাওয়া যায়নি। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন