ভালুকায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হৃদয় আহমেদ, ভালুকা (ময়মনসিংহ)

প্রকাশ: ১৪:০৭, ৫ নভেম্বর ২০২৬

ভালুকায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহের ভালুকায় জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকার সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকাটির ভালুকা উপজেলা প্রতিনিধি হৃদয় আহমেদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরিক টিভির ভালুকা প্রতিনিধি ও ভালুকা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব বরকত উল্লাহর সভাপতিত্বে এবং এশিয়ান এইজের সাংবাদিক হুমায়ুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন ও ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহা৷ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবদল নেতা মাজাহারুল ইসলাম আপন, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইকরামুল হাসান কায়েশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাই টিভির ভালুকা প্রতিনিধি মরজিনা আক্তার মনি, প্রাইম টিভির প্রতিনিধি লিমা আক্তার, বিজয় টিভির প্রতিনিধি তাপস কুমার দেবনাথ, চ্যানেল এসের প্রতিনিধি মোজাম্মেল হক, ফাল্গুনী টিভির প্রতিনিধি আল-আমিন, নিউজ ২১-এর প্রতিনিধি মো. রাসেল, মুভি বাংলা টিভির প্রতিনিধি সারোয়ার আলম এবং একুশে সংবাদের প্রতিনিধি ইমন সরকারসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে অগ্রযাত্রা প্রতিদিনকে আরও এগিয়ে যেতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে পত্রিকাটি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বক্তারা জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন