৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকা জুড়ে আতঙ্ক

সাইফুল ইসলাম, ধামরাই (ঢাকা)

প্রকাশ: ১৫:১৬, ৫ নভেম্বর ২০২৬

৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকা জুড়ে আতঙ্ক

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় গভীর রাতে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বুধবার দিবাগত রাতে এঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি দেখতে পান দুটি বাড়ির গৃহকর্তারা। এর আগে রাতে মোসলেহ উদ্দিনের বাড়িতে রাতেই বাড়ির গ্রিলে ব্যাগ ঝুলতে দেখা যায়।

এঘটনার পর মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে গ্রামের সাধারণ মানুষের মনে অজানা ভয় জেঁকে বসে। যে তিনটি বাড়িকে লক্ষ্য করে এই ঘটনা ঘটানো হয়েছে, সেগুলোর মালিক হলেন গত মাসে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া মো. মোসলেহ উদ্দিন, এবং তাঁর প্রতিবেশী মো. ওয়াহিদ ভুইয়া রিপন ও সেন্টু মিয়া।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন