ক্ষমা চেয়ে পোস্ট, পরে ডিলিট করলেন গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪০, ২০ আগস্ট ২০২৬

ক্ষমা চেয়ে পোস্ট, পরে ডিলিট করলেন গাজী নজরুল

জামায়াতে ইসলামী বাংলাদেশের বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেওয়ার পর সেটি আবার মুছে দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি কুমিরদীঘি কেন্দ্রের ভোটের পর তাকে প্রতিনিধি নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের কাছে ক্ষমাও চান। তবে পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরই তিনি তা সরিয়ে ফেলেন।

গাজী নজরুল ইসলামের ওই পোস্টে লেখা ছিল, ‘প্রিয় শ্যামনগরবাসী, আসসালামু আলাইকুম। কুমিরদীঘি কেন্দ্রের ভোটের পর অনেক প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে প্রতিনিধি নির্বাচিত করেছিলেন। আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

পোস্টটি প্রকাশের পর সেখানে বিভিন্ন ধরনের মন্তব্য করেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে কিছুক্ষণ পরই গাজী নজরুল ইসলাম পোস্টটি ডিলিট করে দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামের ভোট দেওয়া বা না দেওয়া নিয়েও আলোচনা তৈরি হয়। এর মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে পোস্ট দিয়ে সেটি আবার মুছে ফেলায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন