ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৫:৫৩, ৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করে আসছিল। বুধবার সদর হাসপাতাল প্রাঙ্গণে দালালির সময় পারভীনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ স্বীকার করায় তাকে-১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত ২-দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দালাল চক্রের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।