দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দকে ঘিরে তরুণ প্রজন্মের রয়েছে নানা রকম ভাবনা। কেউ স্মৃতিপটে ভাবছেন শৈশবে মহল্লার সবাই জড়ো হয়ে চাঁদ দেখার কথা, কেউবা ঈদ কার্ড বিনিময় কিংবা রাত জেগে মেহেদী রাঙানোর সময়গুলো মিস করছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ঈদের আনন্দটা ঠিক কেমন জানতে চেয়েছেন অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি আবু তাহের।