সাভারের মধুমতি মডেল টাউনের ফুড লাইব্রেরিতে অভিযান চালিয়ে ক্রিপ্টোকারেন্সি কার্যক্রম পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং বিকাশ-নগদের মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর ও উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অ্যাপ বিন্যান্সের উপস্থিতিও পাওয়া গেছে।