জাকির ফরাজী, পিরোজপুর
প্রকাশ: ১১:৫০, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা সার্কিট হাউসের সামনে থেকে রোড শো উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান ফাহাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ ও সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাসচালক, পরিবহনশ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।