সাইফুল ইসলাম, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ১৫:৫২, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে পৌরসভার রথখোলা এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি যাত্রাবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মো. ইয়ামিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহম্মেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান স্বপন এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৬ বছরের শাসনামলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।