টানা বৃষ্টিতে নীলফামারী জেলার কৃষি জনপদে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মাঠের নিচু জমিগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় আমন ধানের চারা রোপণে কৃষকদের কিছুটা অপেক্ষা করতে হলেও, উঁচু জমিগুলোতে ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে রোপণ কার্যক্রম। কৃষি বিভাগের মতে, আগস্টের মাঝামাঝি পর্যন্ত আমন রোপণের উপযুক্ত সময় থাকায় লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না ।