স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর এআইয়ের যুগে হঠাৎই যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন এক ট্রেন্ডে পুরোনো ছবি, সেই সময়ের ফ্যাশন আর জনপ্রিয় গান ব্যবহার করে নিজেদের নব্বইয়ের দিনের গল্প তুলে ধরছেন অনেকে। বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার পর গতকাল থেকে বাংলাদেশেও ট্রেন্ডটি বেশ সাড়া ফেলেছে।