শিক্ষা থেকে আরও খবর

পাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, চিকিৎসা ব্যয় নিয়ে ভোগান্তি

পাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, চিকিৎসা ব্যয় নিয়ে ভোগান্তি

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য নেই কোনো স্বাস্থ্যবিমা সুবিধা। ফলে অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা ব্যয়ের বড় অংশই তাদের নিজেদেরকেই বহন করতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী পড়তে হচ্ছে চরম আর্থিক চাপে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, গুরুতর অসুস্থতা কিংবা দুর্ঘটনায় চিকিৎসার জন্য অনেক সময় বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিমা ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পরিবার ও ব্যক্তিগত অর্থের ওপর নির্ভর করতে হয়।