ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত

ইমন হাওলাদার, ঢাকা কলেজ

প্রকাশ: ১৬:১২, ২৩ অক্টোবর ২০২৬

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত

রাজধানীর নিউমার্কেটের গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর, মালামাল লুট ও দখলের চেষ্টার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করেন কেন্দ্রীয় ছাত্রদল কমিটি। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্য শেখ পারভেজ মোশাররফ এবং সাগর খানের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ পদ স্থগিতাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, গতকাল দুপুরে নিউমার্কেটের গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগ ওঠে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ সময় দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ী আমিনুল ইসলাম, তার ছেলে ও মার্কেটের ম্যানেজার জুয়েল রানাকে মারধর ও হেনস্তা করেন ছাত্রদলের নেতারা। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোকানমালিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন