কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ব্যক্তিগত অধিকার ও ছবি অপব্যবহারের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি বলেন, প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে আইনও বদলানো জরুরি। অনলাইনে দেখা কোনো ছবি— কোনটি আসল, আর কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা বোঝা মুশকিল, দিন দিন তা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।