নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২০, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২৭, ২৪ অক্টোবর ২০২৬
এ ঘটনার প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা খুঁজছে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে হাতিরঝিল থানা পুলিশ জানায়, ঘটনার সময় গায়ক আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তার নিজ অফিসে বসে ছিলেন।
এ ঘটনায় গায়ক আসিফ আকবর ও তার বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেন হাতিরঝিল থানা পুলিশ। উক্ত ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।