শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২৩:৪৭, ২৩ অক্টোবর ২০২৬
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে গানটির নাম, সংগীত পরিচালক এবং এতে কারা কারা থাকবেন, সে বিষয়ে চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার গানের দৃশ্য ধারণের প্রস্তুতি চলছে। এতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। বলিউডের পরিচিত কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট গানটির নাচের দৃশ্য পরিচালনা করতে পারেন।
গানটি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এতে সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদেরও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে শাহরুখ ও দীপিকাকে একসঙ্গে দেখা গেছে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া দুটি সিনেমাই বক্স অফিসে সাফল্য পেয়েছিল।
শাহরুখের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটির চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পাণ্ড্য। এর আগে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘কিং’-এর মাধ্যমে এই পরিচালক ও অভিনেতার জুটি আবারও পর্দায় ফিরছে।
সূত্র: সামা টিভি