নতুন প্রেমের গুঞ্জনে জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪২, ২১ অক্টোবর ২০২৬

নতুন প্রেমের গুঞ্জনে জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন

হলিউড তারকা জেনিফার লোপেজের নতুন প্রেম নিয়ে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। তার সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সম্প্রতি। লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নানা জল্পনা চলছে।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পেজ সিক্সসহ বিভিন্ন মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে খবর প্রকাশিত হয়েছে। যদিও এর আগে একটি টক শোতে প্রেমের গুঞ্জন নাকচ করেছিলেন জেনিফার ও ব্রেট। তবে ব্রেট জানিয়েছিলেন, সিনেমাটির চরিত্রটি তিনি জেনিফারকে মাথায় রেখেই তৈরি করেছিলেন। এমনকি চরিত্রটির জন্য তার পছন্দের তালিকায় জেনিফারই ছিলেন একমাত্র নারী।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে একই গাড়িতে করে উপস্থিত হন তারা। তবে পাপারাজ্জিদের নজর এড়াতে দুজন আলাদা সময়ে পার্টিতে প্রবেশ করেন বলে জানা গেছে। সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ব্রেটের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে বেশ স্বতঃস্ফূর্ত ও হাসিখুশি দেখা যাচ্ছে লোপেজকে।

এদিকে সাবেক স্ত্রী জেনিফার লোপেজের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশংসা করেছেন অভিনেতা বেন অ্যাফ্লেক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেনিফার তার দেখা সবচেয়ে পরিশ্রমী নারীদের একজন। নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

তবে ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি জেনিফার লোপেজ বা ব্রেট। ফলে তাদের সম্পর্কের বিষয়টি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

আরও পড়ুন