দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়াতে নুরের গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৫৩, ২১ অক্টোবর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়াতে নুরের গুরুত্বারোপ

দক্ষিণ কোরিয়ার চুংজু সিটির মেয়রের আমন্ত্রণে দেশটির চুনবো কোম্পানি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি।

বুধবার পরিদর্শনকালে চুংজু সিটির মেয়র ও চুনবো কোম্পানির প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠকে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় চুনবো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গেও মতবিনিময় করেন নুরুল হক নুর। তিনি তাদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ কোরিয়ার চুনবো কোম্পানিতে প্রায় ৮০ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন