গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে বিএনপি সেজে কোটি টাকা লুটপাট!

গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে বিএনপি সেজে কোটি টাকা লুটপাট!

‎সরকারি স্থাপনায় সবুজায়ন ও পরিবেশ রক্ষা নিঃসন্দেহে এক প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। কিন্তু এই মহৎ উদ্যোগকেই টাকা বানানোর হাতিয়ার বানিয়েছেন গণপূর্তের ধূর্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন! ‎রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গণপূর্ত আরবরিকালচার বিভাগের উপ-বিভাগীয় কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনকে অবশেষে ওই পদ থেকে প্রত্যাহার করে মো. রুহুল কুদ্দুসকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কাগজে-কলমে এই বদলিই করেই তাকে রক্ষা নয়; তার বিচারের দাবিতে সরব গণপূর্তের অন্যান্য কর্মকর্তারা।  মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আঙিনায় একটি গাছও না লাগিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন প্রধান বৃক্ষপালনবিদ আবুল কালাম আজাদ।

অনুসন্ধানী প্রতিবেদন থেকে আরও খবর

‎কঠিন সময় পার করছেন ডাক্তাররা  

‎কঠিন সময় পার করছেন ডাক্তাররা  

‎হাসপাতাল মানেই মানুষের কাছে শেষ আশ্রয়। অসুস্থ স্বজনকে নিয়ে মানুষ ছুটে যান চিকিৎসকের কাছে, সঙ্গে থাকে সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা। কিন্তু সেই হাসপাতালেই এখন অনেক চিকিৎসকের জন্য তৈরি হচ্ছে অনিশ্চয়তা, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ। রোগীর মৃত্যু, চিকিৎসায় প্রত্যাশিত ফল না পাওয়া, দীর্ঘ অপেক্ষা, চিকিৎসা ব্যয় কিংবা কোনো ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, হুমকি, অপমান ও মব সৃষ্টির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। কোথাও রোগীর স্বজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, কোথাও হাসপাতাল ভাঙচুর, আবার কোথাও চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটছে।