আলী হাসান রনজু
প্রকাশ: ২১:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতির রঙ বদলে সাবেক এমপির নাম ভাঙানো থেকে শুরু করে কর ফাঁকি, এমনকি জন্মদাতা পিতাকে কৌশলে মানসিক নির্যাতন করে হত্যা, গাজীপুর ও চাঁদপুরের ত্রাস যুবলীগ নেতা হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিবের’ একের পর এক দুর্ধর্ষ অপরাধের থলের বিড়াল এবার প্রকাশ্যে বেরিয়ে এসেছে। যুবলীগের সাবেক এই ক্যাডার রাতারাতি রাজনৈতিক খোলস পাল্টে এখন বিএনপি নেতা সেজে মাঠে নেমেছে, যা নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে দুই জেলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষ।
অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের পিতাকে কৌশলে মানসিক নির্যাতন করে হত্যা করে এবং বোনদের বঞ্চিত করে বিপুল পরিমাণ সম্পত্তি বেআইনিভাবে দখল করে নেয় এই পল্টি হাবিব। সেই সম্পত্তি ও গাজীপুরের ব্যবসার বিপুল অঙ্কের কর ফাঁকি দিতে সে ব্যবহার করছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নাম।
ক্ষমতার দাপট দেখাতে ও নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করতে কুখ্যাত ‘ভোম্বা হান্নান’ ও ভিসা দালাল সাইফুলের মাধ্যমে মোটা অঙ্কের টাকার খেলা খেলেছে হাবিব। বিএনপির হেভিওয়েট নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে এলাকায় প্রভাব খাটাচ্ছে সে। যুবদলের শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে।
পল্টি হাবিবের প্রতারণার জাল থেকে রেহাই পায়নি কেউ। গাজীপুরের কর কর্মকর্তা, নিরীহ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ বাড়িওয়ালাদের তছনছ করে ছেড়েছে এই বহুরূপী জালিয়াত। নিজ পরিবার, স্ত্রী ও বোনদের ঠকিয়ে পুরো এলাকায় এক ধরনের ব্ল্যাকমেইলিং রাজত্ব কায়েম করেছে সে।
তৃণমূলের ত্যাগী রাজনৈতিক কর্মী ও সাধারণ ব্যবসায়ীদের মতে, পল্টি হাবিব কোনো মানুষ নয়, যেন এক সাক্ষাৎ শয়তান। একজন পিতৃহত্যাকারী ও চরম সুবিধাবাদীর বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি এখন পুরো গাজীপুর ও ফরিদগঞ্জের সর্বস্তরের মানুষের।
দর্শক পরবর্তী পর্বে থাকছে আরো বিস্তারিত চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে,
শীর্ষ সংবাদ: