‎উখিয়ায় বৃদ্ধ এমপি ভাইকে বিতর্কিত বানিয়ে পদ দখলের ছক সরোয়ার জাহান চৌধুরীর

খান মাঈনুদ্দিন

প্রকাশ: ২২:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‎উখিয়ায় বৃদ্ধ এমপি ভাইকে বিতর্কিত বানিয়ে পদ দখলের ছক সরোয়ার জাহান চৌধুরীর

‎উখিয়া ও টেকনাফে ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে শাহজাহান চৌধুরী ও তার ভাই সারোয়ার জাহান চৌধুরী । কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও বৃদ্ধ  সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বার্ধক্য ও প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে পুরো এলাকায় গড়ে উঠেছে এক ভয়ংকর অপরাধের সাম্রাজ্য। আর এই পুরো রাজত্বের নেপথ্য কারিগর তার নিজের ভাই, সারোয়ার জাহান চৌধুরী।

‎এমপি ভাইকে বিতর্কিত করে নিজে পদ দখলের গোপন ছক কষেছেন সারোয়ার চৌধুরী। শুধু তাই নয়, এলাকায় নিজের প্রভাব বজায় রাখতে ও অপরাধের সাম্রাজ্য ভারী করতে চিহ্নিত ইয়াবা কারবারি এবং ডাকাতসহ শতাধিক অপরাধীকে  দলীয় পদ দেওয়ার সুপারিশ করছেন তিনি। অনুসন্ধানে উঠে এসেছে চমকে ওঠার মতো তথ্য। উখিয়ায় সারোয়ার গড়ে তুলেছেন নতুন এক অপরাধী গ্যাং। মিয়ানমার থেকে নিয়মিত ইয়াবার চালান এনে তা সারা দেশে ছড়িয়ে দেওয়াই এই চক্রের প্রধান কাজ। এমপি ভাইয়ের নাম ভাঙিয়ে সারোয়ার উখিয়া ও টেকনাফকে বানিয়ে ফেলেছেন মাদক কারবারিদের এক স্বর্গরাজ্য।

‎বর্তমানে সারোয়ার চৌধুরীর নাম শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে উখিয়ার সাধারণ মানুষ। তার অন্যায়, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসে ভয়াবহ নির্যাতন। এমপি শাহজাহান চৌধুরীর প্রভাব দেখিয়ে স্থানীয়দের মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রতিনিয়ত হয়রানি করা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ভুক্তভোগীদের চোখের জল আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। নিরবে গড়ে তোলা এই মাফিয়া রাজত্বের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে।

‎রাজনৈতিক প্রভাবকে হাতিয়ার বানিয়ে একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন সারোয়ার জাহান চৌধুরী। কিন্তু উখিয়ার সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ক্ষমতার দাপট দেখিয়ে পুরো এলাকা জিম্মি করে রাখার এই অন্ধকার খেলা আর কতদিন চলবে, তা নিয়ে এখন ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনগণ। ভয় আর আতঙ্কের দেয়াল ভেঙে সাধারণ মানুষ এখন এই মাফিয়া রাজত্বের চরম অবসান চায়।

‎দর্শক পরবর্তী পর্বে থাকছে আরো বিস্তারিত,  চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: