সোনাডাঙ্গা থেকে নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান মনি খানের ঝুলন্ত লাশ উদ্ধার

​এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ২১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সোনাডাঙ্গা থেকে নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান মনি খানের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা সোনাডাঙ্গা এলাকার একটি ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামের একটি বিউটি পার্লার পরিচালনা করতেন এবং দীর্ঘদিন ধরে নারী স্বাবলম্বীকরণে বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা সন্দেহ প্রকাশ করেন। দরজায় ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে সিটকিনি লাগানো দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তিনি আত্মহত্যা করেছেন। লাশ পচে ফুলে যাওয়ার কারণে ঘরের ভেতরে ও আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া শুরু করেছে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: