বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবক নিহত

মোহাম্মদ আলী, বাঁশখালী(চট্টগ্রাম)

প্রকাশ: ১৮:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দুইলাঝিরি এলাকায় প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে রাশেদ (৩০) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার নুরুল আলমের প্রথম ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুইলাঝিরি এলাকায় প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হয়। এ সময় রাশেদ ঝগড়া থামাতে এগিয়ে গেলে একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: