জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২২:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য পিরিজপুরের আলাল পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেডের পূর্ব পাশে সাইফুল ইসলামের বাড়িতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী স্বপ্না আক্তারের সঙ্গে প্রতিবেশী ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জিলু মিয়ার ছেলে মো. জয়ের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল।
সূত্র জানায়, সাইফুল ইসলাম মাহেন্দ্র গাড়ি চালিয়ে ঢাকায় গিয়েছিলেন। রাত আনুমানিক ১টার দিকে বাড়িতে ফিরে তিনি স্ত্রী স্বপ্না আক্তারের সঙ্গে জয়কে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে স্থানীয়দের কাছে অভিযোগ করেন। পরে স্থানীয়রা জয়কে আটক করেন।
ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এ সময় পুলিশের উপস্থিতিতে সাইফুল তার স্ত্রীকে তালাক দেওয়ার দাবি জানান এবং তা না হলে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি দেন বলে স্থানীয়রা জানান। পরে আইনজীবীর মাধ্যমে প্রস্তুত করা তালাকসংক্রান্ত অ্যাফিডেভিটে স্বপ্না আক্তারের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পিরিজপুর পুলিশ ফাঁড়ি ও বাজিতপুর থানার এসআই ফারুকের নেতৃত্বে এক নারী কনস্টেবলসহ পাঁচ সদস্যের পুলিশ দল ঘটনাস্থলে যায়। পরে সংশ্লিষ্টদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, “ঘটনাটি আমি অবগত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষ সংবাদ: