কুয়েট প্রতিনিধি
প্রকাশ: ০০:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি চুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেন। বিষয়টি অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিজেই নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত যোগদানপত্র তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন।
অধ্যাপক ড. শেখ শরীফুল আলম এর আগে কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভাগটির একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
শীর্ষ সংবাদ: