ঢাকার সেন্ট্রাল মহিলা কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী সায়েদা আফরিন পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন ভিন্ন এক স্বপ্ন। পড়াশোনার ফাঁকেই তিনি অনলাইন প্ল্যাটফর্মে শুরু করেছেন হ্যান্ডক্রাফ্ট পণ্যের ব্যবসা। বর্তমানে তার তৈরি কাস্টমাইজড চুড়ি, কানের রিং ও গলার সেট তরুণীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।