প্রকাশ: ১৬:১২, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:১৩, ১৬ আগস্ট ২০২৫
লক্ষ্য তরুণ যুবক আজ মালেকের কভু নাম জানে
লিখে গেছে নাম আমাদের তরে সোনালি ইতিহাসে;
আমাদের প্রাণে জাগিয়ে গেছে সে শাহাদার সুগন্ধি ঘ্রাণ
দ্বীনের তরে আল্লাহর রাহে বিলিয়ে দিতে জানমাল—
শহিদ মালেক বেঁচে রবে তাই জানি শ্রদ্ধা ও সম্মানে।।
রুখে দিয়েছিলো সে জুলুম শাহীর অন্যায়ের কালো ছায়া
উচু করে শীর দিয়েছিল হেসে প্রাণ, নত করেনি কভু মাথা
রক্তের বিনিময়ে গড়ে দিয়েছিলো ন্যায়ের সে এক দুনিয়া
যেখানে গুঞ্জরে সত্যের স্লোগান, ধরতে নতুন স্বপ্নের হাল—
জ্ঞানের দুয়ার খুলে,শাহাদার ঘ্রাণ নিতে শহিদ মালেক ডাকে
শহিদ মালেক বেঁচে রবে তাই জানি শ্রদ্ধা ও সম্মানে।।
এখনো লেগে আছে এই মাটিতে মালেকের রক্তের --দাগ
সেই মাটি ফুল হয়ে বাংলার ঘরে ঘরে দিচ্ছে ছড়িয়ে সুবাস
এখনো কত প্রাণ দুনিয়ার সব ভুলে খুঁজে পায় আখেরাত
আমাদের মন জুড়ে হেদায়ার পথ পেতে মালেকের অবদান।
চিনিয়েছে মুক্তির মন্জিল যে শহিদ মালেক তার নাম --
গড়তে সমাজ আলোর হাজার তরুণ যুবক করছে সংগ্রাম
আল্লার প্রিয় যারা সব ভুলে আসছে তাঁর এই ডাকে
জ্ঞানের দুয়ার খুলে শাহাদার ঘ্রাণ নিতে শহিদ মালেক ডাকে।।