ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত

ইয়াসিন মাহমুদ , ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০১:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত

উপমহাদেশীয় রাগসঙ্গীতের প্রখ্যাত সাধক, কালজয়ী সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের,৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভাবগম্ভীর আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। '

সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন' এর ব্যবস্থাপনায় স্থানীয় প্রাঙ্গণেএ স্মরানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রঞ্জন চন্দ্র দে-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাঈদ।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

আলোচনা পর্বে বক্তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের বর্ণাঢ্য সংগীত জীবন ও বিশ্বসঙ্গীতে তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। সভা শেষে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সঙ্গীতসাধকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন