রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৬:১০, ২৭ অক্টোবর ২০২৬
ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টা পর্যন্ত আগুন জ্বলছিল। মাটির নিচে গ্যাস থাকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুনের শিখা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে মাটির নিচে প্রকৃতপক্ষে কী ধরনের গ্যাস রয়েছে, তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।