বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৫, ২৭ অক্টোবর ২০২৬

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন। অভিযানকালে বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদানসংক্রান্ত নথিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। কার্যালয়ের বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব নথিপত্র পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন