একশ্রেণির সুযোগসন্ধানী কালোবাজারি, মজুতদার ও মুনাফাখোর ব্যবসায়ী আছে, যারা পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে। পণ্য মজুত রেখে তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয়। ইসলামে মজুতদারি, মুনাফাখোর ও অবৈধভাবে পণ্যের দাম বাড়ানো নিষিদ্ধ। হানাফি মাজহাব মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করা মাকরুহ তাহরিমি, যা হারাম সমতুল্য।