খুলনায় ৪ লেনে মহাসড়ক ও ভৈরব নদীতে সেতু অনুমোদন

​এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ১৮:০০, ৯ আগস্ট ২০২৬

খুলনায় ৪ লেনে মহাসড়ক ও ভৈরব নদীতে সেতু অনুমোদন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত দুটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রস্তাব বাস্তবায়নের মুখ দেখছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির আধা-সরকারি পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জরুরি ভিত্তিতে এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
​সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত উন্নয়ন প্রস্তাবগুলোর কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। বড় দুই উদ্যোগের মধ্যে রয়েছে
​জিরো পয়েন্ট-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ: জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, দীর্ঘদিনের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে খুলনা জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা অভিমুখী ব্যস্ততম সড়কটি ৪-লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
​ভৈরব নদীর ওপর দীর্ঘ সেতু নির্মাণ: খুলনা জেলার  ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা  থেকে ভৈরব নদীর ওপর দিয়ে যশোর জেলার অভয়নগর পর্যন্ত দীর্ঘ সেতু নির্মাণের প্রশাসনিক অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হয়েছে।
​উন্নয়নমূলক এসব পদক্ষেপের বিষয়ে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি জানান, "জনগণের সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। ডুমুরিয়া ও ফুলতলার প্রতিটি মানুষের মুখের হাসি এবং আধুনিক উন্নত অবকাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"
​স্মারক নং অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার সার্বিক পরিবর্তনের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন