গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০০:০১, ১৬ নভেম্বর ২০২৬
নিহত মোটরসাইকেল চালক গোপালগঞ্জ শহরের বাকর্চি বাড়ি এলাকার প্রদীপ বলার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন দাশ ওই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, নিহত কল্লল বালা মান্দারতলা নিগি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল তেল ভরে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। সে মান্দার তলা ব্রিজের উপর পৌছালে অজ্ঞাতনামা গাড়ি থাকে চাপা দিয়ে চলে যায় এবং সে ঘটনা স্থলে মারা যায়।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।