ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৩:৪৪, ১৫ নভেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম-এর সভাপতির মেয়াদ ১৫/১১/২০২৬ তারিখে শেষ। উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় তাঁর পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৬/১১/২০২৬ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।
এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে মো. খাইরুল ইসলাম দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।