ইবিতে র‍্যাগিং ইস্যুতে ২৬ জন বহিষ্কার, ৪ জনকে সতর্কীকরণ

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২২:০৬, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৭, ১৪ নভেম্বর ২০২৬

ইবিতে র‍্যাগিং ইস্যুতে ২৬ জন বহিষ্কার, ৪ জনকে সতর্কীকরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগে র‍্যাগিং ঘটনায় ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ ৩০ জনকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী সতর্কীকরণসহ বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দুইজনকে ২ বছর করে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, সানি নেহালী (২৪-২৫ বর্ষ) ও সানাউল (২৪-২৫)। এক বছর করে বহিষ্কার হলেন শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন সজিব, ছৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াছিমাত সারা, সাজ্জাদ হোসাইন রুহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রিতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, 
এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও 
মাহাথির জিসান (২৫-২৬)।

অন্যদিকে লোক প্রশাসন বিভাগের ৫ জন আজীবন বহিষ্কার সহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ জন আজীবন বহিষ্কার হলেন— আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, মো. আব্দুল কায়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত। 

১ বছরের জন্য বহিষ্কার হলেন, মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ। এছাড়া ৪জন শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। তারা হলেন,তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, এগুলো সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবে কিনা অবগত হয়নি। এসব বিষয়ে উপাচার্য মহোদয় বলতে পারবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন