দুদকের মহাপরিচালক হলেন চবির সাবেক শিক্ষার্থী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

প্রকাশ: ১৮:০৫, ১৩ নভেম্বর ২০২৬

দুদকের মহাপরিচালক হলেন চবির সাবেক শিক্ষার্থী 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মোর্শেদ আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯৫ সালে দুদকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ মোর্শেদ আলম। দীর্ঘ কর্মজীবনে তিনি কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অভিজ্ঞতা ও দক্ষতার মধ্য দিয়ে একপর্যায়ে পরিচালক পদে উন্নীত হন তিনি। পরবর্তী সময়ে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

দুদকের নিজস্ব জনবল থেকে পরিচালক পদমর্যাদা হতে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া সপ্তম কর্মকর্তা তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর এমন অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন