চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশ: ২৩:০২, ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তর সূত্রে জানা যায়, ক্যাম্পাসের কলার ঝুপড়ি এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর ও নিরাপত্তা দপ্তরের প্রধান। এ সময় গাঁজাসহ লেদু মিয়াকে আটক করা হয়।
আটক লেদু মিয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ক্যাম্পাসে মাদকদ্রব্যের বিস্তার ও বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।
পরে আটক ব্যক্তিকে উদ্ধার করা গাঁজাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।