বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে শহীদ জিয়া স্মৃতি ক্লাবের সভা

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৩:৫৭, ১৩ নভেম্বর ২০২৬

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে শহীদ জিয়া স্মৃতি ক্লাবের সভা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে শহীদ জিয়া স্মৃতি ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৩ই নভেম্বর  (শুক্রবার) সন্ধ্যা ৬. ৩০ মিনিটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুল খন্দকার। সভা সঞ্চালনা করেন মঞ্জুর হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাস, মোঃ হারুন অর রশিদ, মোঃ মামুন সরদার গনি, এ মাহমুদ সালাম তালুকদার ও শহীদ জিয়া স্মৃতি ক্লাব ও পাঠাগারের সভাপতি সাহাবুদ্দিন স্বপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নের ধারা সূচিত হয়েছিল।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ও ৭ই নভেম্বরের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন