সরকারি হালট ও রাস্তা দখলের অভিযোগে বারহাট্টায় সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২১:২০, ১৪ নভেম্বর ২০২৬

সরকারি হালট ও রাস্তা দখলের অভিযোগে বারহাট্টায় সংবাদ সম্মেলন

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আসমা গ্রামে সরকারি হালট ও গ্রামবাসীর চলাচলের রাস্তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী। বারহাট্টা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন,একই গ্রামের আয়নাল হকের বিরুদ্ধে সরকারি হালট চলাচলের রাস্তা দখল করে চাষাবাদ ও বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন,দীর্ঘদিন ধরে তারা ওই সরকারি হালট ব্যবহার করে চলাচল করে আসছেন।কিন্তু ওই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে তারা অভিযোগ করেন।
তাদের অভিযোগ, এর ফলে শিশু-কিশোরদের স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হচ্ছে।অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া যাচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনও বন্ধ হয়ে গেছে।
 
প্রতিবাদ করলে গালিগালাজ, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর দাবি, অনতিবিলম্বে সরেজমিনে তদন্ত করে সরকারি হালটটি অবৈধ দখলমুক্ত করে গ্রামবাসীর নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।
অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক

এ বিষয়ে জেলা প্রশাসক নেত্রকোণা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বারহাট্টা সহকারী কমিশনার (ভূমি) ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।

আরও পড়ুন