ককটেলবাজি কঠোর হস্তে দমন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৪৪, ১৪ নভেম্বর ২০২৬

ককটেলবাজি কঠোর হস্তে দমন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রবাস থেকে টাকা দিয়ে দেশে ককটেলবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা কোনোভাবেই সহ্য করা হবে না। কঠোর হস্তে তা দমন করা হবে। এই দেশ, এই মাটি আমাদের। এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই নেই।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান করিব হোসেন ধলা মিয়ার বাড়িতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  

চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিএনপি নেতা কামরুল ইসলাম বাদশা, জয়নাল আবেদীন, মাহতাব উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী তাজ উদ্দিন মধু মিয়া, আবু বক্কর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এটিএম নুর উদ্দিন, ইকবাল হোসেন, দিলোয়ার হোসেন, নুর মিয়া মেম্বার, বাদশা মিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রুমেল আলী, আমির আলী, আবদুল কাইয়ুম, আঙ্গুর আলী মেম্বার, তারেক আহমদ, নিজাম উদ্দিন, ইলিয়াস মিয়া, আফতাব মিয়া, মনছুর আহমদ, জাকির আহমদ, সুলতান আহমদ, আনোয়ার মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, ছাত্রদল নেতা নাঈম আহমদ, তামজিদ আহমদ, রিজু আহমদ, আশিক আলী, শরিফ আহমদ, মকিদ খান প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন