ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৪, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৯, ১৪ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরো বলেন, আমাদের প্রতিদিন রাতে খাওয়াদাওয়ার পর ঘুমাতে না গিয়ে বরং কিছুটা পথ হাঁটাহাঁটি করা উচিত। এতে যেমন স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি ডায়াবেটিসের মতো একটি রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন