জুলাই আন্দোলনে হামলার আসামি পৌর মেডিকেল অফিসার, বহাল চাকরিতে

মো: শরীফ সরকার, সাভার

প্রকাশ: ১৫:৪৬, ২৮ অক্টোবর ২০২৬

জুলাই আন্দোলনে হামলার আসামি পৌর মেডিকেল অফিসার, বহাল চাকরিতে

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১৩ নম্বর আসামি সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়েশা সিদ্দিকা বন্যা। মামলা থাকা সত্ত্বেও তিনি সরকারি দায়িত্বে বহাল রয়েছেন বলে জানা গেছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে থাকা অবস্থায় কাজী আয়েশা সিদ্দিকা বাংলাদেশ যুব মহিলা লীগের সাভার পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদিকা পদে যুক্ত ছিলেন। সাবেক সংসদ সদস্য ডা.এনামুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা প্রয়োজন।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ইং সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা,হত্যার উদ্দেশ্যে মারধর এবং রক্তাক্ত জখমের ঘটনায় কাজী আয়েশা সিদ্দিকাসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মোঃ সজল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন বলে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

তাঁদের দাবি,মামলার বিষয়টি যথাযথভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা নিরূপণ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন