ইয়াছিন মাহমুদ (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৭:৫২, ২৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২২-কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া-(৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর-২০২৬) ভোর ৪টা-৫০ মিনিটে বিজয়নগর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামুটিয়া এলাকার একটি বসতঘরে অভিযান চালায় বিজয়নগর থানা পুলিশের ওই টিম। এ সময় আসামির বসতঘরের ভেতর থেকে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. রিপন মিয়া বিজয়নগর উপজেলার বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।