ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ

ইয়াছিন মাহমুদ(ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১৮:১৪, ২৯ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরাইল ব্যাটালিয়ন-(২৫ বিজিবি)। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায়-১ কোটি-২ লাখ টাকার অবৈধ ভারতীয় ফুচকা ও বিস্কুটভর্তি একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার-(২৯ অক্টোবর ২০২৬)-ভোর-৫টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকামুখী একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৯-হাজার-৯৩৬ কেজি ভারতীয় ফুচকা এবং-৩ হাজার-৮২০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যানের মোট বাজারমূল্য-১ কোটি-২ লাখ-৩৫ হাজার-৪০০ টাকা।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল ও গাড়ি আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের কাজ চলছে। সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন