মোঃ ডাবলু মিয়া, গাবতলী (বগুড়া)
প্রকাশ: ১৯:১১, ২৯ অক্টোবর ২০২৬
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে পোনামাছ অবমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় গাবতলী উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও গাবতলী মডেল থানার পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন যুবদলের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। পুকুরে পোনামাছ অবমুক্ত করার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম ও হযরত আলী; পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা; উপজেলা যুবদলের সাবেক সদস্য জনি ইসলাম, সোহানুর রহমান সোহাগ ও আব্দুল কাদের।
এ ছাড়া যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার, রনি ইসলাম, ওমর আলী, জালাল, পটল হাসান, সাইফুল ইসলাম, রেজাউল করিম, নুর আলম, আল আমিন, মিষ্টার হোসেন, সেলিম হোসেন, রিপন মিয়া, সুলতান মাহমুদ, সোহেল, মাসুদ রানা, বাবুল, বেলাল হোসেন, পলাশ মিয়া, আব্দুল হান্নান, হারুনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।