নারী ক্রিকেটের উন্নয়নে আট বিভাগে কোচ নিয়োগ দিল বিসিবি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩:৫২, ৩০ অক্টোবর ২০২৬

নারী ক্রিকেটের উন্নয়নে আট বিভাগে কোচ নিয়োগ দিল বিসিবি

দেশের নারী ক্রিকেটের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে খেলার প্রসার ঘটাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি দেশের আট বিভাগে কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সংস্থাটি।

বিসিবি সূত্রে জানা গেছে, আট বিভাগে আটজন প্রধান কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। এ ছাড়া প্রতিটি বিভাগে সহকারী কোচ ও ম্যানেজার নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

কোচ নির্বাচনে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাবেক ক্রিকেটারও রয়েছেন।

বিসিবির এ উদ্যোগের ফলে বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় দলের জন্য শক্তিশালী খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা গড়ে তোলাও বোর্ডের লক্ষ্য।

বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের তালিকা:

ঢাকা বিভাগ

  • মাকসুদা লিজা — ম্যানেজার

  • রেশমা আক্তার আদুরী — প্রধান কোচ

  • নাদেজা মুনতাহা — সহকারী কোচ

বরিশাল বিভাগ

  • মাহমুদুল হায়দার — সহকারী কোচ

  • আখতারুজ্জামান নয়ন — প্রধান কোচ

  • মুর্শিদা নাজনীন — ম্যানেজার

চট্টগ্রাম বিভাগ

  • মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী — ম্যানেজার

  • মোহাম্মদ ইসমাইল — কোচ

  • পারমিতা দত্ত — সহকারী কোচ

রংপুর বিভাগ

  • মনিকা আক্তার আশা — ম্যানেজার

  • আরিফা জাহান বীথি — প্রধান কোচ

  • মুর্শেদা খাতুন সোমা — সহকারী কোচ

খুলনা বিভাগ

  • সুলতানা ইয়াসমিন — ম্যানেজার

  • আয়েশা রহমান শুকতারা — প্রধান কোচ

  • তাজিয়া আক্তার — সহকারী কোচ

সিলেট বিভাগ

  • আল ওয়াদুদ সুইট — প্রধান কোচ

  • শাহনাজ পারভীন — সহকারী কোচ

  • সেলিনা আক্তার চৌধুরী — ম্যানেজার

রাজশাহী বিভাগ

  • পান্না ঘোষ — প্রধান কোচ

  • মোহাম্মদ সান — সহকারী কোচ

  • ইমরুল কায়েস — ম্যানেজার

ময়মনসিংহ বিভাগ

  • মৃদুল — প্রধান কোচ

  • লিলি রানী বিশ্বাস — সহকারী কোচ

  • সুজন — ম্যানেজার

আরও পড়ুন