নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৪২, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৪৩, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাঁদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ব্যক্তিরা রয়েছেন। তালিকায় থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখার সদস্যদের নামও রয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ বাহিনীর ভেতরেও শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পুলিশের প্রতি জনআস্থা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি)। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।