নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:০৩, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘লালন সন্ধ্যা’ শীর্ষক লালনের গানের আসরে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
লালনের দর্শন ও সংগীতের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে দীনেশ ত্রিবেদী বলেন, লালন সাঁইকে নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। তাকে নিয়ে সামান্য পড়াশোনা করে আমার মনে হয়েছে, তিনি আমার মনের মানুষ। এ কথা দ্বিধাহীনভাবে বলতে পারি, তার বাণী, তার দর্শন সব মানুষের জন্যই সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, লালন সবাইকে মুগ্ধ করেছিলেন, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনুপ্রাণিত করেছিলেন। লালন সাঁই ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সেতুবন্ধন। দুই দেশের মানুষের জন্য তিনি মানবতার এক চিরন্তন বাতিঘর।
আলোচনা সভা শেষে মিলনায়তনে আগত লালন অনুরাগীদের বিমোহিত করেন শিল্পীরা। সুরের বৃষ্টিতে দর্শক শ্রোতাদের ভেজানোর পাশাপাশি সাঁইজির আদর্শে উদ্ধুদ্ধ হয়ে মানবপ্রেমে উজ্জীবিত হওয়ার জন্যও দর্শক শ্রোতাদের আহ্বান জানান তারা।